মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় কাদের মধ্যে?
ক) মানুষ, ব্যাঙ, পাখি
খ) চিংড়ি, আরশোলা, শামুক
গ) মাছ, সাপ, কুমির
ঘ) কেঁচো, জোক, ফিতাকৃমি
সঠিক উত্তর: খ) চিংড়ি, আরশোলা, শামুক

নীল নদ পতিত হয়েছে কোথায়?
ক) লোহিত সাগরে
খ) আরব সাগরে
গ) ভূমধ্যসাগরে
ঘ) ভারত মহাসাগরে
সঠিক উত্তর: গ) ভূমধ্যসাগরে

একক সময়ে বস্তুর সরণকে বলা হয় কি?
ক) দ্রুতি
খ) বেগ
গ) ত্বরণ
ঘ) ভরবেগ
সঠিক উত্তর: খ) বেগ

খৈতান ট্রফি যুক্ত কোন খেলার সঙ্গে?
ক) দাবা খেলার সঙ্গে
খ) ক্রিকেট খেলার সঙ্গে
গ) হকি খেলার সঙ্গে
ঘ) ফুটবল খেলার সঙ্গে
সঠিক উত্তর: ক) দাবা খেলার সঙ্গে

অষ্টদিগগজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কে?
ক) প্রথম নরসিংহবর্মণ
খ) কৃষ্ণদেব রায়
গ) অশোক
ঘ) হর্ষবর্ধন
সঠিক উত্তর: খ) কৃষ্ণদেব রায়

নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন কত সালে?
ক) ১৯৩৯ সালে
খ) ১৯৪০ সালে
গ) ১৯৪১ সালে
ঘ) ১৯৪২ সালে
সঠিক উত্তর: গ) ১৯৪১ সালে

অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন কে?
ক) বি আর আম্বেদকর
খ) মহাত্মা গান্ধী
গ) জওহরলাল নেহরু
ঘ) মদন মোহন মালব্য
সঠিক উত্তর: খ) মহাত্মা গান্ধী

৫৪তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কে?
ক) অমিতাভ বচ্চন
খ) সাহিত্যিক অমিতাভ ঘোষ
গ) অরুন্ধতী রায়
ঘ) কিরণ দেশাই
সঠিক উত্তর: খ) সাহিত্যিক অমিতাভ ঘোষ

বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে?
ক) করাচি অধিবেশনে
খ) লাহোর অধিবেশনে
গ) ঢাকা অধিবেশনে
ঘ) কলকাতা অধিবেশনে
সঠিক উত্তর: খ) লাহোর অধিবেশনে

বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে?
ক) সুভাষচন্দ্র বসুকে
খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
গ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে
ঘ) অশ্বিনীকুমার দত্তকে
সঠিক উত্তর: খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে

নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে কত নং ধারায়?
ক) ৩২০ নং ধারায়
খ) ৩২৪ নং ধারায়
গ) ৩২৭ নং ধারায়
ঘ) ৩৩০ নং ধারায়
সঠিক উত্তর: খ) ৩২৪ নং ধারায়

ওস্তাদ আলী আকবর খান যুক্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে?
ক) সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে
খ) সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে
গ) বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে
ঘ) সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে
সঠিক উত্তর: খ) সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে

ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হল কোনটি?
ক) ভাত
খ) ডাল
গ) বাদাম
ঘ) ফল
সঠিক উত্তর: গ) বাদাম

বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক) কৃত্তিবাস
খ) লুইপা
গ) ভারতচন্দ্র
ঘ) কাশীরাম দাস
সঠিক উত্তর: খ) লুইপা

সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় কাকে?
ক) অগাস্ট কোঁতকে
খ) হার্বাট স্পেন্সরকে
গ) কার্ল মার্ক্সকে
ঘ) ম্যাক্স ওয়েবারকে
সঠিক উত্তর: খ) হার্বাট স্পেন্সরকে

গ্রিনিচ মান মন্দির অবস্থিত কোথায়?
ক) ফ্রান্সে
খ) যুক্তরাজ্যে
গ) জার্মানিতে
ঘ) আমেরিকায়
সঠিক উত্তর: খ) যুক্তরাজ্যে

Comments

Be the first to add a comment