ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৮৮৮সালে আজকের দিনে (৫ই সেপ্টেম্বর), তামিলনাডুর তিরুট্টানিতে এক তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেন।
১৯৬২ সালে রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন ‘জন্মদিনের পরিবর্তে ৫ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদ্যাপিত হয় তবে আমি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবো।’
সেই থেকে তাঁর জন্মদিনটি ভারতে শিক্ষক দিবস রুপে পালিত হয়ে আসছে ।
বিশ্বের দরবারে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ অতি জনপ্রিয় দার্শনিক ও অধ্যাপক হিসাবেও পরিচিত ছিলেন। দেশ–বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি বারবার অধ্যাপনার জন্য আমন্ত্রিত হয়েছেন।তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন।
১৯৩১ সালে তাঁকে British knighthood-এ সম্মানিত করা হয়। ১৯৫৪তে ভারতরত্ন পুরস্কার পান।
তাঁর লিখিত জনপ্রিয় গ্রন্থগুলি হলো ,
The philosophy of Rabindranath Tagore,The Hindu View of Life , Indian Philosophy,Religion and Society ,Religion, Science & Culture.
উল্লেখ্য , ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর তারিখ বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস রুপে ।