নারী শিক্ষার গুরুত্ব

নিচে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মত একটি করে রচনা লেখ।

3 comments

Punam Gope
-: নারী শিক্ষার গুরুত্ব :-

নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। নারী শিক্ষার অভাবে সমাজ কখনোই চরম উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষা হল নারী, পুরুষের মৌলিক অধিকার। শিক্ষিত নারী একটি পরিবার, একটি সমাজ, সর্বোপরি একটি দেশকে পরিবর্তন করতে পারে। শিক্ষিত নারী তার সন্তানকেও সুশিক্ষা দিয়ে বড়ো করেন। এই সন্তানরাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাই দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা গুরুত্বপূর্ণ। নারীরা সঠিকভাবে শিক্ষা লাভ করলে তারা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হবে এবং সমাজে সচেতনতা বাড়াবে। এছাড়া নারী সংক্রান্ত যে সমস্ত কুকর্ম বেড়ে চলেছে , নারী শিক্ষার ফলে তার হয়তো কিছুটা হলেও কমবে। প্রত্যেক নারীকে সুশিক্ষিত হয়ে নিজের পায়ে সাবলম্বী হতে হবে। নারীরা যদি আর্থিক দিক থেকে স্বনির্ভর হয় তাহলে তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হবে না।

সবশেষে বলা যায়, নারী শিক্ষা সামাজিক অগ্রগতিকে বয়ে নিয়ে যায়। নারী শিক্ষা কেবল পড়তে বা লিখতে শেখার বিষয় নয়, বরং আচার, ভালো ব্যবহার, সুশিক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে এক উন্নত সমাজ গড়ে তোলা।
Punam Gope
-: নারী শিক্ষার গুরুত্ব :- নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। নারী শিক্ষার অভাবে সমাজ কখনোই চরম উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শিক্ষা হল নারী, পুরুষের মৌলিক অধিকার। শিক্ষিত নারী একটি পরিবার, একটি সমাজ, সর্বোপরি একটি দেশকে পরিবর্তন করতে পারে। শিক্ষিত নারী তার সন্তানকেও সুশিক্ষা দিয়ে বড়ো করেন। এই সন্তানরাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তাই দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা গুরুত্বপূর্ণ। নারীরা সঠিকভাবে শিক্ষা লাভ করলে তারা স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন হবে এবং সমাজে সচেতনতা বাড়াবে। এছাড়া নারী সংক্রান্ত যে সমস্ত কুকর্ম বেড়ে চলেছে , নারী শিক্ষার ফলে তার হয়তো কিছুটা হলেও কমবে। প্রত্যেক নারীকে সুশিক্ষিত হয়ে নিজের পায়ে সাবলম্বী হতে হবে। নারীরা যদি আর্থিক দিক থেকে স্বনির্ভর হয় তাহলে তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হবে না। সবশেষে বলা যায়, নারী শিক্ষা সামাজিক অগ্রগতিকে বয়ে নিয়ে যায়। নারী শিক্ষা কেবল পড়তে বা লিখতে শেখার বিষয় নয়, বরং আচার, ভালো ব্যবহার, সুশিক্ষা ও সৃজনশীলতার মাধ্যমে এক উন্নত সমাজ গড়ে তোলা।
Khub Valo